নির্ধারিত সময়ে হচ্ছে না এবারের বিশ্ব ইজতেমা

নির্ধারিত সময়ে হচ্ছে না এবারের বিশ্ব ইজতেমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত তারিখে টঙ্গীর তুরাগতীরে হচ্ছে না এবার তাবলিগ জামাতের ৫৬তম বিশ্ব ইজতেমা। চলতি জানুয়ারি মাস পর্যন্ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকার এবারের বিশ্ব ইজতেমার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুর দিকে বিশ্ব ইজতেমা করতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে তাবলিগ জামাতের দুই পক্ষ। এ বছর ইজতেমার প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি হওয়ার কথা ছিল।

বিশ্ব ইজতেমা বিষয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘জানুয়ারি পর্যন্ত আমরা করোনা পরিস্থিতি দেখব। এরপর চিন্তা করব। অবস্থার উন্নতি হলে সবার সঙ্গে আলোচনা করে একটা তারিখ ঠিক করব।’

ফরিদুল হক খান আরো বলেন, ‘এত বড় একটা আয়োজন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন আসে। এসব দেখার বিষয় আছে। স্বাস্থ্যের বিষয়টা অত্যন্ত জরুরি।’

তাবলিগের মাওলানা ওয়াসিফুল ইসলাম পক্ষের এতায়াতপন্থি সাথি তৌহিদুল হক সোহেল বলেন, ‘ইজতেমার বিষয়ে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। বিশ্ব ইজতেমা শুধু বাংলাদেশের মানুষ নিয়ে হয় না, অন্যান্য দেশ থেকে লোকজন আসে বলেই এটি বিশ্ব ইজতেমা। বিশ্বের অন্য দেশগুলো থেকে লোকজন যাতে আসতে পারে—এমন একটা পরিস্থিতি তৈরি হলে ইজতেমা যাতে করা যায়, আমরা সে বিষয়ে সরকারকে প্রস্তাব দিয়েছি। সরকার যেভাবে ভালো মনে করে সেভাবেই করবে।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *