পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকার এবং দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।
সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি।
সাধারণ মানুষ আতঙ্কে নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছেন। বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না করেন। তাদের এ অপরাজনীতির শেষ কোথায়—এমন প্রশ্নও রাখেন ওবায়দুল কাদের।


