নির্বাচনের আগেই বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ বিজেপির

নির্বাচনের আগেই বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ বিজেপির

পাথেয় ডেস্ক : আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে জাতীয় (লোকসভা) নির্বাচন। এ নির্বাচনের আগেই অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি।

বিজেপির সাবেক সংসদ সদস্য ও অযোধ্যয় বিজেপির সভাপতি রামবিলাম বেদান্তি এ তথ্য জানিয়েছেন। খবর জিনিউজের।

রোববার এলাহাবাদে বেদান্তি বলেন, অযোধ্যায় রাম মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগেই শুরু হয়ে যাবে মন্দির তৈরির কাজ।

২০১৯ সালের আগে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হবে বলে ইতিপূর্বে একাধিক বিজেপি নেতা মন্তব্য করেছিলেন। রোববার বেদান্তি বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করলেন।

২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগেও রাম মন্দির ইস্যুকে সামনে এনেছিল বিজেপি। মোদি ক্ষমতায় আসলে রাম মন্দির তৈরি হবে বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপি নেতাকর্মীরা।

তবে বিজেপি ক্ষমতায় আসার পর প্রায় ৫ বছর অতিবাহিত হতে যাচ্ছে। আর অযোধ্যায় বাবরি মসজিদের বিষয়টিও এখনো সুপ্রিমকোর্টে বিচারাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *