নির্বাচনের সময়সূচি জানাতে সিইসির ভাষণ বৃহস্পতিবার

নির্বাচনের সময়সূচি জানাতে সিইসির ভাষণ বৃহস্পতিবার

পাথেয় রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানাতে ৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ভাষণ দেবেন বলে জানা যায়।

নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। তার আগে বেলা ১১টায় কমিশন সভা বসবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, সন্ধ্যা ৭টায় কে এম নূরুল হুদা ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন।

বাংলাদেশ টেলিভিশনের বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ বলেন, বৃহস্পতিবার সকালে সিইসির ভাষণ রেকর্ড করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা আমরা পেয়েছি। সন্ধ্যা ৭টায় ভাষণ সম্প্রচারের প্রস্তুতি আমাদের রয়েছে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।

বিরোধীদলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানোর দাবি জানিয়ে আসছে। ঐক্যফ্রন্ট গত সোমবার ইসির সঙ্গে বৈঠক করে তফসিল পেছানোর দাবি করে। কারণ হিসেবে তারা বলছে, সরকারের সঙ্গে সংলাপ চলছে। এর ফলাফল দেখে তফসিল ঘোষণা করা যেতে পারে। ঐক্যফ্রন্ট বলেছে, সমঝোতার আগে তফসিল ঘোষণা করা হলে তারা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করবে।

সোমবার রাতে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নির্বাচন কমিশনের (ইসি) বাকি সদস্যরা হলেন, মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও শাহাদ হোসেন চৌধুরী। সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এই তথ্য জানান।

সোমবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বড় রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নাম থেকেই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। বিএনপি প্রস্তাবিত ব্যক্তিদের ভেতর থেকে মাহবুব তালুকদারকে এবং আর আওয়ামী লীগের প্রস্তাবিত ব্যক্তিদের ভেতর থেকে বেগম কবিতা খানমকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সার্চ কমিটি দশ জনের নাম প্রস্তাব করেছে। তারা হলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব, কে এম নুরুল হুদা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সদস্য সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জারিনা রহমান খান, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য মো. আবদুল মান্নান, ব্রি. জে (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী ও অধ্যাপক ড. নামজুল আহসান কলিমউল্লাহ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *