‘নির্বাচনে ইভিএম ব্যবহারের চিন্তাভাবনা চলছে’

‘নির্বাচনে ইভিএম ব্যবহারের চিন্তাভাবনা চলছে’

পাথেয় ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। আজ রোববার কমিশনের ৩৫তম সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম বলেন, ‘আরপিও সংশোধনের চিন্তাভাবনা চলছে। এ জন্য আমরা বৈঠক করেছি। বৈঠক মুলতবি হয়েছে। ৩০ আগস্ট আবার বসব।’

আজ নির্বাচন ভবনে সকাল ১০টায় সভা শুরু হয়, চলে এক ঘণ্টা। এরপর রফিকুল ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হন। আগামী ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন বসছে। এ অধিবেশন হবে সংক্ষিপ্ত। এত দ্রুত আরপিও সংশোধন করা হলে তা সংসদে পাস করা কীভাবে সম্ভব হবে? এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘আমরা সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠাব। এর মধ্যে পাস করা হলে হলো, নয়তো বিদ্যমান আইনেই নির্বাচন হবে।’

চলতি বছর শেষে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের আগে আরপিও সংস্কার আর হচ্ছে না—এমন কথা কয়েক দিন আগে বলেছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *