নির্বাচন নিয়ে গেইম খেলছে ঐক্যফ্রন্ট ও বিএনপি

নির্বাচন নিয়ে গেইম খেলছে ঐক্যফ্রন্ট ও বিএনপি

পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি ব্লেইম গেইম খেলছে বলে মন্তব্য করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া একথা বলেন।

দিলীপ বড়ুয়া বলেন, কিছুদিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ৬টি অভিযোগ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ তারাও বিভিন্ন অভিযোগ করে গেছেন। আমরা মনে করি, ওনাদের অভিযোগগুলা দেশে সুষ্ঠু, অবাধ নির্বাচনের পরিপন্থী। তিনি বলেন, তারা একটা ব্লেইম গেম খেলছে। যেই ব্লেইম গেমের মধ্য থেকে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ হলেও তারা যাতে কিছু কথা বলতে পারে। সেটা এখন থেকেই বলা শুরু করেছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক বলেন, ব্লেইম গেমের মধ্যদিয়ে তারা নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ করতে যাচ্ছে। যেই প্রতিপক্ষের মধ্যদিয়ে তাদের বিভিন্ন রকমের যে প্ল্যান বা ডিজাইন আছে। ভবিষ্যতে সেই ডিজাইনগুলোকে তারা বাস্তবে রূপ দিতে চাচ্ছে। এজন্য আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সতর্ক থাকে। তিনি বলেন, এমনকি আমরা বলেছি, নির্বাচনের পূর্বেও বিভিন্ন অন্তর্ঘাতমূলক কাজ করতে পারে। এটা অতীত অভিজ্ঞতা। কারণ, জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপির মূলশক্তি হচ্ছে জামায়াতে ইসলামী। তারা দেশে এবং বিদেশের সাথে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন প্ল্যান-প্রোগ্রাম করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। আন্তর্জাতিকভাবে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে এবং তারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে দেশে রাজনৈতিক অস্থিতিশীল করতে চাচ্ছে।

সর্তক ব্যবস্থার বিষয়ে নির্বাচন কমিশন বলেছে, আগামী ১৩ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ সমস্ত ব্যাপার গুলো উত্থাপন করবে। যাতে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়, যোগ করেন সাম্যবাদী দলের এই নেতা। তিনি বলেন, আমরা এটাও বলেছি, বিদেশি যে পর্যবেক্ষকরা আসবেন। দেখা যায় বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে প্রত্যেকটা দেশের হিডেন কতগুলো এজেন্ডা থাকে। পর্যবেক্ষকেরা যাতে ইনডিজগাইড এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে বলেছি।

তিনি বলেন, আমরা এটাও বলেছি, বিদেশি যে পর্যবেক্ষকরা আসবেন, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। কারণ বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে প্রত্যেকটা দেশের হিডেন কতগুলো এজেন্ডা থাকে। পর্যবেক্ষকেরা যাতে এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে বলেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদারসহ অন্যান্য শরিক দলের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *