নির্যাতনসহ লাখো মুসলিমদের ওপর চীনের নজরদারি

নির্যাতনসহ লাখো মুসলিমদের ওপর চীনের নজরদারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনে শিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম জনগোষ্ঠীর লাখ লাখ মানুষের উপাত্ত সংগ্রহ করতে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করছে চীনা পুলিশ। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এই অ্যাপটির প্রযুক্তি পরীক্ষা করে বের করেছে, যা গণ-নজরদারির এই ব্যবস্থা কাজ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, যারা সরকারের অনুমতি না নিয়ে হজ করতে গেছে, যারা খুব বেশি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, যাদের কোনো পরিচিতজন বিদেশে থাকে, যারা লোকজনের সাথে বেশি মেলামেশা করে না এবং বাড়ির সামনের দরজা দিয়ে কম বের হয়- এরকম লোকদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো জানায়, চীনে উইঘুর মুসলিমরা তীব্র নিপীড়নের শিকার।

তুরস্ক চীনের উইঘুর সম্প্রদায়ের ওপর এ নির্যাতনকে ‘মানবতার জন্য লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে শিনজিয়াং প্রদেশে মুসলিমদের আটকে রাখা বন্দীশিবির বন্ধ করে দেয়ার আহ্বান জানায়।

এছাড়া জাতিসংঘ বলেছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে যে প্রায় ১০ লাখ উইঘুরকে শিনজিয়াংএ বন্দীশিবিরে আটক রাখা হয়েছে। নতুন প্রযুক্তিতে চীন, মুসলিম সম্প্রদায়ের লোকজনের প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগসহ নিত্যদিনের আচরণ এবং গতিবিধিও পর্যবেক্ষণ করছে।

সংগ্রহ করা তথ্যগুলো শিনজিয়াং প্রদেশের গণ নজরদারির প্রধান ব্যবস্থা আই জে ও পি-তে পাঠানো হয়। তারা রাস্তার চেকপয়েন্ট, পেট্রোল পাম্প, স্কুল ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে এবং কোন রকম অস্বাভাবিক আচরণ দেখলে তার ওপর নজরদারি করে।

এছাড়া চীনে মুসলিমদের মসজিদ গুঁড়িয়ে দেয়া হচ্ছে বলে সম্প্রতি স্যাটেলাইট প্রমাণ ধরা পড়েছে বলে খবরে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *