নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিশরে সরকারবিরোধী বিক্ষোভ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিশরে সরকারবিরোধী বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিশরের সরকাবিরোধী বিক্ষাভ সমাবেশে অংশ নিয়েছে শত শত মানুষ। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা ব্যানার হাতে প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। একটা পুলিশ কারে আগুন ধরিয়ে দিয়ে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তেও দেখা গেছে তাদের।

রোববার (২০ সেপ্টেম্বর) মিশরের গিজায় এ বিক্ষােভ সমাবেশ হয়।

অভিনেতা, ব্যবসায়ী ও এক সময় সেনাক্যাম্পে রসদ সরবরাহকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা মোহাম্মদ আলি সরকারবিরোধী বিক্ষোভের ডাক দিলে প্রশাসনের তরফ থেকে সতর্কতা অবলম্বন করা হয়। গত বছর ২০ সেপ্টেম্বর সরকারবিরোধী বিক্ষোভের এক বছর পূর্তিতে এই বিক্ষোভের ডাক দেয়া হয়েছিল। খবর আল জাজিরার

ব্যনারগুলোতে আরবিতে লেখা ছিল- খোদার কাছে প্রার্থনা, এটা যেন ক্ষমতা জবরদখলকারীদের শেষ সময় হয়।

গত বছর প্রেসিডেন্ট আল সিসির পদত্যাগ দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। বিক্ষোভের আয়োজক ছিলেন মোহাম্মদ আলি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে জানা যায়, ওই ঘটনায় দেশটিতে ২ হাজার ৩০০ লোককে গ্রেপ্তার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিলের আগেই বামধারার রাজনৈতিক চিন্তাবিদ আমিন আল মেহেদিসহ বেশ কিছু নেতা-কর্মীকে আটক করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমব্যবহারকারীদের পোস্টে দেখা গেছে, আগের সপ্তাহে শহরের বিভিন্ন ক্যাফে বন্ধ রাখা হয়েছে।

দেশটির সরকারসমর্থক গণমাধ্যমগুলো বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি তদন্তের পাশাপাশি বহিরাগত ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানায়।

প্রতিবাদ-বিক্ষোভের ডাক দেয়া মোহাম্মদ আলি অবশ্য মিশরে থাকেন না। তিনি স্পেনেই স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *