নিষেধাজ্ঞা চলাকালীন মৎস শিকার, ২১ জেলে আটক

নিষেধাজ্ঞা চলাকালীন মৎস শিকার, ২১ জেলে আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইলিশ প্রজননে ও সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় চাঁদপুরে ২১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৫৫ লাখ মিটার কারেন্ট জাল, চারটি নৌকা ও দুই মণ ইলিশ জব্দ করা হয়েছে।

আটক জেলেরা হলেন- মো. ওসমান গনি, মো. সুজন, মো. ফাহিম, মো. কালু মিয়া, আ. কুদ্দুস আলী, মো. ইসমাইল, মো. ইউসুফ প্রধানিয়া, মো. মকবুল হোসেন প্রধানিয়া, মো. ফয়সাল প্রধানিয়া, মো. রাসেল প্রধানিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. এনামুল মোল্লা, মো. কুদ্দুস আলী সরদার, মো. আইমুর আলী, ইয়াকুব গাজী, মো. এমরান দর্জি, মো. রমেছ আলী, মো. গোলাম হোসেন, মো. ফারুক ও মো. সিদ্দিক আলী।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, শুক্রবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে লগ্নিমারাচর, লগ্নীরচর, রাজরাজেশ্বর, আমিরাবাদ, লালপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাছ ধরা অবস্থায় তিনটি নৌকা থেকে ২১ জেলেকে আটক করা হয়। তাছাড়া পুলিশ দেখে পালিয়ে যাওয়া আরও একটি নৌকা জব্দ করা হয়। নৌকা ও নদীর বিভিন্ন স্থানে পেতে রাখা ৫৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

তিনি বলেন, আটক জেলেদের বিরুদ্ধে নৌ-পুলিশ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় নিয়মতি মামলা দায়ের করেছে। নিষেধাজ্ঞার সময় কোনো অবস্থায় যেন জেলেরা নদীতে নামতে না পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *