নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস; নিহত ৩

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস; নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত হওয়াসহ নিহত হয়েছেন ৩ যাত্রী। ঘটনা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের চালক হৃদয় মিয়া, বাসের যাত্রী মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আবদুল হামিদের স্ত্রী আনোয়ারা বেগম ও পথচারী নিখিল। তাদের মধ্যে পথচারী নিখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দুজন ঘটনাস্থলে মারা গেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুইটার দিকে হরিরামপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শুকতারা পরিবহনের বাসটি ঋষিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও একযাত্রী মারা যান। এ সময় রাস্তায় থাকা পথচারী নিখিল বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *