নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) নীলফামারী সদর উপজেলার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তাগন বেসরকারী মাধ্যমিক শিক্ষক -কর্মচারীদের চাকুরী জাতীয়করনের দাবী তুলে ধরেন। গত রোববার বিকালে রাবেয়া বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গনে বাশিস সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু উত্তম কুমার রায় এর সভাপতিত্বে ও ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৮ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. অক্ষয় কুমার রায়, সভাপতি কৃষকলীগ নীলফামারী জেলা শাখা, মো. শফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা, আহমদ আহমদ আহসান হাবীব, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাবু খোকা রাম রায, সিনিয়র সহ-সভাপতি বাশিস, নীলফামারী জেলা শাখা।
সম্মেলন উদ্বোধন করেন মোজাহারুল হক, সভাপতি বাশিস নীলফামারী জেলা শাখা, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মমতাজ উদ্দিন আহমেদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক, বাশিস নীলফামারী জেলা শাখা সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সম্মেলন শেষে শিক্ষকদের পাশে থেকে কাজ করার জন্য নতুন কমিটি ঘোষনা করা হয় এতে সভাপতি বাবু উত্তম কুমার রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তহিদুল ইসলামকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুধীর রায় সাংগঠনিক সম্পাদক বাশিস নীলফামারী জেলা শাখা।


