নেতৃত্ব ছাড়ছেন মাশরাফী!

নেতৃত্ব ছাড়ছেন মাশরাফী!

নেতৃত্ব ছাড়ছেন মাশরাফী!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা৷ জিম্বাবোয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে হতে যাচ্ছে তাঁর নেতৃত্বে বাংলাদেশের শেষ ম্যাচ৷

বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ৷ আগের দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক দল৷

জিম্বাবোয়ের বিপক্ষে শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০তম জয়ের স্বাদ পাবেন মাশরাফী ৷

বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফী বলেন, ‘‘কাল অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ৷ আমার প্রতি এত দীর্ঘ সময় আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ৷ আমার নেতৃত্বে বাংলাদেশ দলের যত ক্রিকেটার খেলেছেন, তাদের সবাইকে ধন্যবাদ৷ আমি নিশ্চিত এই প্রক্রিয়া সহজ ছিল না, গত চার-পাঁচ বছরের ভ্রমণ সহজ ছিল না৷’’

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি৷ তার উত্তরসূরী যাকে বানানো হবে তিনি যেন ২০২৩ সালের বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারেন সেটা মাথায় রাখার পরামর্শও দেন তিনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *