নেলসন ম্যান্ডেলার বিখ্যাত ‘মাদিবা শার্ট’ নিলামে উঠছে

নেলসন ম্যান্ডেলার বিখ্যাত ‘মাদিবা শার্ট’ নিলামে উঠছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার বিখ্যাত ‘মাদিবা শার্ট’সহ ব্যক্তিগত কিছু জিনিসপত্র নিলামে উঠছে। এই অর্থ নেলসনের ম্যান্ডেলার সম্মানে নির্মিত একটি স্মারক বাগানে প্রদান করা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নিলামে নেলসন ম্যান্ডেলার ব্যবহৃত প্রায় ১০০ জিনিসপত্র তোলা হবে। যার মধ্যে রয়েছে বিশেষ অনুষ্ঠানে পরিধান করা রঙিন প্যাটার্নযুক্ত বিখ্যাত মাদিবা শার্টটি। ১৯৯৮ এবং ২০০৩ সালে ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে এটি পরেই দেখা করেছিলেন তিনি।

এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্য রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার যেমন- চশমা, ব্রিফকেস এবং প্যান্টও রয়েছে নিলামের তালিকায়। চার পৃষ্ঠার একটি চিঠিও রয়েছে। এটি রোবেন দ্বীপে বন্দি অবস্থায় ১৯৭৬ সালে কারাগারের কমান্ডিং অফিসারকে লিখেছিলেন ম্যান্ডেলা। এতে রোবেন দ্বীপ কারাগারের ডাকটিকিট যুক্ত আছে।

mandala

জানা যায়, আগামী ১১ ডিসেম্বর নিউইয়র্কভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান গার্নসি এই নিলাম করবে। অনলাইনে ও সরাসরি এ নিলাম আয়োজিত হবে।

২০১৩ সালে জোহানেসবার্গে ৯৫ বছর বয়সে নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন। দক্ষিণ আফ্রিকার কুনুতে ফ্রিডম গার্ডেনে তাকে সমাধিস্থ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *