পঞ্চগড়ে ১১০ টি কওমি মাদরাসাতে অর্থ সহায়তা প্রদান

পঞ্চগড়ে ১১০ টি কওমি মাদরাসাতে অর্থ সহায়তা প্রদান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে আয় বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন আরও অনেকের মত দেশের কওমি মাদরাসাগুলো। এসময়ে তাদের পাশে দাঁড়াতে পঞ্চগড়ে কওমি মাদসারাগুলোতে সরকারি অর্থসহায়তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রত্যেক মাদরাসা প্রধানের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

করোনা পরিস্থিতিতে কওমি মাদসারাগুলোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া বরাদ্দ হিসেবে জেলার ১১০ টি কওমি মাদরাসাকে মোট ১১ লাখ ৭৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী অনুযায়ী ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকার চেক দেয়া হয়।

এসময় দেশের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। চেক বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *