পথচারীদের জমিয়তুল উলামার পথ ইফতার

পথচারীদের জমিয়তুল উলামার পথ ইফতার

পথচারীদের জমিয়তুল উলামার পথ ইফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর নতুন বাজার পয়েন্টে ইফতারের আগমুহূর্তে শনিবার (০২ মে) পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা।

‘রমজানে দূ্রত্ব ভুলে কাছে টানুন’। ‘আলোকিত সমাজ গড়ি, আলিম জনতা ঐক্য করি’— স্লোগানকে সামনে রেখে পুরো রমজানজুড়ে পথ ইফতারের আয়োজন করেছে এই সামাজিক সংগঠনটি।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নতুন বাজারে পথচারীদের ইফতার বিতরণের মাধ্যমে এ শুভ উদ্যোগের সূচনা করা হয়।

বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা সদরুদ্দীন মাকুনন বলেন, আমাদের সমাজে পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা থাকে না। পথচারী রোজাদারের ইফতারির ব্যবস্থা করতেই বাংলাদেশ জমিয়তুল উলামার এই আয়োজন।

তিনি জানান, বিগত বছরগুলোতে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন জায়গায় আমরা এ আয়োজন করেছি। এবার করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য নির্দেশিকা মেনেই আমরা সীমিত পরিসরে দৈনিক ১শ প্যাকেট ইফতার বিতরণের আয়োজন করেছি।

তিনি বলেন, জমিয়ত সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।

এছাড়াও লকডাউনের এ সময়টাতে নিজেকে ও দেশকে নিরাপদ রাখতে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি সচেতনভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা সদরুদ্দীন মাকুনন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *