পদত্যাগ করেছেন চৌধুরীপাড়া মাদরাসার মুহতামিম মুহাম্মদ আবূ মূসা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার চৌধুরীপাড়ার জনূরুদ্দীন দারুল কুরআন মাদরাসার মুহতামিমের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মাওলানা মুহাম্মদ আবূ মূসা। ২০০৫ সালে চট্টগ্রাম সফরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আল্লামা মুহাম্মদ ইসহাক ফরিদী রহ.-এর ইন্তেকালের পর থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন।
শনিবার সকালে মাদরাসার মাস্টার সোহরাবকে মাদরাসা থেকে অব্যাহতি দেয়া হলে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষার্থীরা নেমে আসে মাঠে। তারা মিছিলসহ ফেসবুকে লাইভ করতে থাকে তাদের আন্দোলন। এক পর্যায়ে মাদরাসা কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি উপস্থাপনের আহ্বান জানান। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই পদত্যাগ করেন মাওলানা মুহাম্মদ আবূ মূসা। মাওলানা মুহাম্মদ আবূ মূসার মুঠোফোনে বিষয়টি জানতে ফোন করেও কোনো সাড়া মেলেনি। মাদরাসার অন্য শিক্ষকগণও কথা বলতে চাননি। তবে ফেসবুক লাইভে বেরিয়ে আসে মাদরাসার শনিবারের অবস্থা।
শিক্ষার্থীরা লিখিতভাবে যে দাবি উপস্থাপন করে,
০১. মাদরাসার বর্তমান মুহতামিম মাওলানা আবু মুসার পদত্যাগ চাই
০২. কোনো উস্তাদকে যৌক্তিক কারণ ছাড়া মাদরাসা থেকে অব্যহতি/বহিষ্কার করা যাবে না।
০৩. কোনো স্টাফ দ্বারা কোনো ছাত্রকে নির্যাতন/বহিষ্কার/হয়রানি করা যাবে না।
০৪. কোনো সিদ্ধান্ত গ্রহণে মাদরাসার সকল উস্তাদদের মতামত অবশ্যই নিতে হবে।
০৫. যোগ্য উস্তাদের কিতাব বণ্টন যোগ্যতা অনুযায়ী করতে হবে।
০৬. নাজেমে তালিমাত ও নায়েবে মুহতামিম নিয়োগ দিতে হবে।
০৭. যোগ্য উস্তাদ নিয়োগ দিতে হবে।
০৮. ব্যক্তিগত প্রতিহিংসার কারণে যেসব উস্তাদগণকে বিগত বছরগুলোতে বের দেয়া হয়েছে তাদেরকে মাদরাসায় পুনর্বহাল করতে হবে।
০৯. দাবি মানার আগে পর্যন্ত মাদরাসা বন্ধ বা এমন কোনো হঠকারী সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
১০. দাবি আদায়রত শিক্ষার্থীদের উপর পরবর্তীতে কোনো শিক্ষার্থীদের উপর কোনো নির্যাতন/হয়রানী করা যাবে না।
এগুলো ছিলো চৌধুরীপাড়ার জনূরুদ্দীন দারুল কুরআন মাদরাসার আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিসমূহ।

https://www.facebook.com/KhaledSadiOfficial/videos/1855709987904857/


