পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তিন বিজ্ঞানী।
তারা হলেন, রজার পেনরোজ, রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রে গেজ। তাদের মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুইজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।
এর আগে সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে তিনজনের পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি।
হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারা হলেন, হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম. রাইস।
উল্লেখ্য, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
/এএ


