পদ্মার পানি বিপৎসীমার নিচে নেমেছে

পদ্মার পানি বিপৎসীমার নিচে নেমেছে

পদ্মার পানি বিপৎসীমার নিচে নেমেছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মায়। ভাঙন আতঙ্কও কমেছে অনেকটা। গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার কমে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সদর উপজেলার মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টেও পদ্মার পানি বিপৎসীমার নিচে রয়েছে।

বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া পয়েন্টে এ পানির পরিমাপ নির্ণয় করেছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর মো. ইউসুফ আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নদীর পানি কমতে থাকায় নিম্নাঞ্চলের ফসলি জমির পানি নামতে শুরু করেছে। কিন্তু নদী তীরবর্তীদের মধ্যে দেখা দিয়েছে নদী ভাঙন আতঙ্ক।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম জানান, এবার জেলার তিনটি পয়েন্টের মধ্যে দৌলতদিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে উঠেছিল। কিন্তু গত কয়েকদিনে পানি কমতে কমতে আজ বিপৎসীমার নিচে চলে এসেছে। পানি কমলে ভাঙন আতঙ্ক দেখা দেয়।

তবে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন স্থানে কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *