পদ্মা সেতুর নামকরণ করা হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’

পদ্মা সেতুর নামকরণ করা হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’

পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতুর নামকরণের কথা চিন্তা করা হয়েছে। পদ্মা সেতুর নামকরণ করা হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’।

সেপ্টেম্বর ২৯ শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু প্রকল্পের ৫৯ভাগ এবং মূল সেতুর ৭০ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী ১৩ অক্টোবর ৬০ভাগ কাজের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সেতুতে রেলওয়ে সংযোগ কাজের উদ্বোধন ঘোষণা করবেন বলে জানান সেতুমন্ত্রী।

পরিদর্শনের সময় ছিলেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের, শ্রীনগর সার্কেল এসপি কাজী লিমা, লৌহজং থানা ওসি মোঃ লিয়াকত আলি ও ট্রফিক ইনচার্য মাওয়া (টি আই) সিদ্দিকুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *