পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের ধীরগতি

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের ধীরগতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদুল আজহার দ্বিতীয় দিনে যানবাহনের চাপ বেড়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায়।

সোমবার (১১ জুলাই) সকাল থেকে মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের ভিড় দেখা যায়। একসাথে অধিক গাড়ির চাপের কারণে টোল প্লাজার আশেপাশে শ্রীনগর সমাষপুর পর্যন্ত প্রায় তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত গাড়ির ধীরগতি ও যানজট লক্ষ্য করা গেছে।

গাড়ির ধরন অনুযায়ী টোল আদায়ের লাইন নির্দিষ্ট করায় অল্প কিছু সময় অপেক্ষা করে পাড়ি দিতে পারছে এক্সপ্রেস ওয়ে এবং পদ্মা সেতু।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুল হক জানান, পদ্মা সেতুর টোল প্লাজা থেকে গোলচত্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার যান চলাচলের ধীরগতি রয়েছে। সকালের দিকে যানবাহনের চাপ বেশি ছিল। তখন কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়। এখন যানজট কমে আসছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *