পদ্মা সেতু প্রকল্পে ব্যয় বাড়লো ১৪শ কোটি টাকা

পদ্মা সেতু প্রকল্পে ব্যয় বাড়লো ১৪শ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর অতিরিক্ত ভূমি অধিগ্রহণে বাড়তি অনুমোদন দেওয়া হলো ১৪শ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুমোদন দেন। এই প্রকল্প ছাড়াও আরো ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এসব প্রকল্প বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে, ১৮ হাজার ৩৭২ কোটি টাকা। পরে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন, হাওর এলাকায় আগামীতে যেসব রাস্তা তৈরি হবে সেগুলো এলিভেটেড করতে হবে বলে প্রধানমন্ত্রী একনেকে নির্দেশনা দিয়েছেন। যাতে নীচ দিয়ে নৌকা বা সাম্পান চলতে পারে। উপর দিয়ে রাস্তা থাকবে। তাহলে আলাদা করে ব্রিজ করতে হবে না। এক খরচেই সব কাজ হবে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্প, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প, দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন প্রকল্প, ২১টি জেলার সুবিধাবঞ্চিত নারী ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান প্রকল্প, ব্লু গোল্ড প্রোগ্রাম ফর ইন্ট্রিগ্রেটেড সাসটেইনেবল ইকনোমিক ডেভলপমেন্ট ইমপ্রোভিং দ্যা ওয়াটার এন্ড প্রোডাকটিভ সেক্টরস  ইন সিলেকটেড পোল্ডারস ফিন্যানসিয়াল প্রকল্প, এস্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম থ্রো ডিজিটাল সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশনস অব থ্রি সিটি করপরেশনস ওয়ান পৌরসভা এন্ড রুরাল উপজেলা অব বাংলাদেশ প্রকল্প, লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রকল্প, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রীড সম্প্রসারণ প্রকল্প, ডিপিডিসির আওতায় ঢাকার কাওরানবাজারে ভূ-গর্ভস্থ উপকেন্দ্র নির্মাণ প্রকল্প, লং টার্ম সার্ভিস এগ্রিমেন্ট ফর ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প, লাকসাম এবং চিনকী আস্তানার মধ্যে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ প্রকল্প, সিগন্যালিংসহ টংগী ভৈরববাজার সেকশনে ডাবল লাইন নির্মাণ প্রকল্প, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ প্রকল্প, বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্লীট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা প্রকল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *