পদ্মা সেতু বাংলাদেশের গর্ব ও অহংকার : প্রধানমন্ত্রী

পদ্মা সেতু বাংলাদেশের গর্ব ও অহংকার : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হবে। এ সেতু বাংলাদেশের গর্ব ও অহংকার।

বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০০৯ সালে সরকারের দায়িত্বে এসে আমরা পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করি।

হাজার হাজার মানুষের শ্রমে পদ্মা সেতু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ছাড়াও, চীন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জামার্নিসহ আরও অনেক দেশ পদ্মা সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ছিল।

এদিকে করোনা মহমারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকা সচল রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে। এই সময়ে আমাদের সাশ্রয়ী হতে হবে, অপচয় বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, চলমান করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত গোটা বিশ্বকেই একটি অস্বস্তিকর অবস্থার মুখোমুখি করেছে। সরবরাহ চেইন ভেঙে পড়েছে। খাদ্যশস্যের উৎপাদন এবং পরিবহন ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে পরিবহন ভাড়া। ফলে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *