পবিত্র কাবা ঘরের দরজার নকশাকারের মৃত্যু

পবিত্র কাবা ঘরের দরজার নকশাকারের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফের ডটকম : পবিত্র কাবা ঘরের দরজার নকশাকার ইঞ্জিনিয়ার মুনির আল জুনদি মারা গিয়েছেন। শনিবার জার্মানের একটি হাসাপাতালে তিনি মারা যান।

সৌদি আরবের বিশিষ্ট ও ভূতাত্ত্বিক বদর বদরাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

৭০-এর দশকে সৌদির তৎকালীন বাদশাহ খালেদ বিন আবদুল আজিজ পবিত্র কাবায় নামাজ আদায়ের পর কাবা ঘরের জন্য খাঁটি স্বর্ণ দিয়ে একটি দরজা নির্মাণ করতে বলেন। তখন দরজা নকশার জন্য মুনির আল জুনদিকে নির্বাচন করা হয়।

গালফ টুডের প্রতিবেদনে বলা হয়, বাদশাহ খালেদ বিন আবদুল আজিজ কাবার নতুন দরজা তৈরির জন্য মক্কার বদর পরিবারকে দায়িত্ব দিয়েছিলেন। প্রকল্পটির নেতৃত্বে ছিলেন শেখ মাহমুদ বদর এবং তার ছেলে মুহাম্মদ। দরজার কাজ দেড় বছরের মধ্যে শেষ হয়।

সৌদির এক কর্মকর্তা বলেন, দরজা নির্মাণের ডিজাইন করেছিলেন মুনির আল জুনদি। আর দরজার লেখাগুলো শেখ আবদুল রহিম বুখারি তৈরি করেছিলেন।

দরজার উচ্চতা তিন মিটার ও প্রস্থ দুই মিটার। গভীরতা প্রায় অর্ধ মিটার। থাইল্যান্ডে উৎপাদিত ম্যাকা কাঠ দিয়ে দরজাটি তৈরি করা হয়। যা বিশ্বে সবচেয়ে মূল্যবান কাঠ বলে স্বীকৃত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *