পরবর্তী মহামারি নিয়ে সতর্ক করলেন বিল গেটস

পরবর্তী মহামারি নিয়ে সতর্ক করলেন বিল গেটস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করে বলেছেন, ভাইরাসজনিত আরও একটি মহামারির মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব যা আমরা এরই মধ্যে জেনে গেছি। তিনি বলেন, আগামী ২০ বছরের মধ্যে বিশ্বে প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে।

রোববার (২৯ মে) এল দিয়ারিওর সঙ্গে এক সাক্ষাত্কারে এসব কথা বলেন তিনি। বিল গেটসের জনকল্যাণমূলক কর্মকাণ্ড প্রাথমিকভাবে টিকা ও জলবায়ু পরিবর্তনের উপর গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, আমাদের পরিচিত ভাইরাস ছাড়াও মানবসৃষ্ট জীবাণু অস্ত্র বা জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে পরবর্তী মহামারি আসতে পারে।

বিশ্বের অন্যতম এই ধনকুবের বলেন, পরবর্তী মহামারি প্রতিরোধে আমাদের সম্ভাব্য রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য জীবাণুর ওপর গবেষণায় বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। এর আগে, চলতি মাসের শুরুতে প্রকাশিত গেটসের একটি বইয়ে এমন একটি অ্যাসাইনমেন্টসহ বিশেষজ্ঞদের নিয়ে অন্তত তিন হাজার শক্তিশালী দল তৈরির পরামর্শ দিয়েছিলেন তিনি।

ওই বইয়ে বিল গেটস বলেন, ‘গ্লোবাল এপিডেমিক রেসপন্স অ্যান্ড মোবিলাইজেশন’ নামে গঠিত টাস্ক ফোর্সকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে অর্থায়ন করা হবে, যাতে করে তারা সম্ভাব্য মহামারি সম্পর্কে আগে থেকেই জানতে পারে। এর জন্য প্রতি বছর অতিরিক্ত এক বিলিয়ন মার্কিন ডলারের (বাজেটের ২৫ শতাংশ বেশি) প্রয়োজন হবে।

এদিকে, করোনার খবর নিয়ে মিডিয়া যখন ক্লান্ত, ঠিক তখনই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। বলা হচ্ছে, আগামীতে ধ্বংসাত্মক হয়ে উঠবে এই মাঙ্কিপক্স। তবে বিল গেটস সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, বিশ্বে করোনা মহামারি না হলে, মাঙ্কিপক্স এতটাও মিডিয়া কভারেজ পেতো না। অবশ্য মাঙ্কিপক্স নিয়ে মিডিয়া কভারেজের প্রশংসা করেছেন তিনি।

সূত্র: আরটি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *