পরিবেশ দূষণ: ৮ প্রতিষ্ঠানের সোয়া কোটি টাকা ক্ষতিপূরণ

পরিবেশ দূষণ: ৮ প্রতিষ্ঠানের সোয়া কোটি টাকা ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিবেদক : সুপরিবেশ দূষণের দায়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিলেট ও ফরিদপুরের আটটি শিল্প প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তিকে এক কোটি ৩৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদফতর। অধিদফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং গত সোমবার পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ ক্ষতিপূরণ ধার্য করে বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন।

ক্ষতিপূরণ ধার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে গাজীপুরের জায়ান্ট টেক্সটাইল মিলস লি, ইউরো ওয়াশিং, ব্লু ওশেন ফুটওয়্যার লিমিডেট, এসকেএফ ফার্মাসিউটিক্যাল ও অ্যালায়টেক এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি লিমিডেট, নরসিংদীর বেস্ট কটন মিলস, ফরিদপুর ৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও সিলেটের আতাউর রহমান গং। এর মধ্যে জায়ান্ট টেক্সটাইল মিলস লিমিডেটকে ১ কোটি ৯ লাখ ১৫ হাজার টাকা, ইউরো ওয়াশিংকে-৩ লাখ ৬৫ হাজার টাকা, ব্লু ওশেন ফুটওয়্যার লিমিডেটকে ৫ হাজার টাকা, এসকেএফ ফার্মাসিউটিক্যালকে ৭০ হাজার ৫৬ টাকা; অ্যালায়টেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি লিমিডেটকে ৪ লাখ ৪৫ হাজার টাকা, বেস্ট কটন মিলসকে ৮ লাখ ৭৫ হাজার টাকা ও ফরিদপুর ৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ৫ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এছাড়া, পাহাড় কাটার দায়ে সিলেটের আতাউর রহমানসহ কয়েকজনের এক লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *