পরীক্ষা-নিরীক্ষা ও ছাড়পত্র ছাড়াই হিমায়িত ব্রয়লার মুরগী!

পরীক্ষা-নিরীক্ষা ও ছাড়পত্র ছাড়াই হিমায়িত ব্রয়লার মুরগী!

নিজস্ব প্রতিবেদক : প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও ছাড়পত্র ছাড়াই ব্রাজিল থেকে আসছে হিমায়িত ব্রয়লার মুরগী। এভাবে মুরগীর মাংস আমদানি হলে তা জনস্বাস্থ্য এবং পোল্ট্রি শিল্পের ক্ষতি হতে পারে এমনটা স্বীকার করলেও আমদানির বিষয় কিছুই জানেনা প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে আমাদানিকারক প্রতিষ্ঠানের দাবি, প্রক্রিয়া অনুসরণ করেই মুরগীর মাংস আমদানি হচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল থেকে আনা সাদিয়া ব্র্যান্ডের ব্রয়লার মুরগীর মাংস এখন বাংলাদেশের বাজারে। হিমায়িত এই পণ্যটি আমদানি করছে মেজর এগ্রো ফুডস লিমিটেড। বাছাইকরা কিছু ভোক্তার কাছে গুণগত পণ্য পৌঁছে দেওয়াই উদ্দেশ্য। এমনটাই দাবি আমদানিকারকের। ব্রয়লার মাংসের চাহিদা পূরণের সক্ষমতা আছে দেশি উদ্যোক্তাদেরই। তাই হিমায়িত ব্রয়লার আমদানিকে অশনীসংকেত হিসেবে দেখছে এই খাতের ব্যবসায়ীদের সংগঠন বিপিআইসিসি।

অনুমিত ছাড়া হিমায়িত ব্রয়লার আমদানি ঠেকাতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান পোল্ট্রি ব্যবসায়ীরা চট্রগ্রাম বন্দরে পণ্য খালসের সময় তেজস্ক্রিয়তার ছাড়পত্র পেয়েছে সাদিয়া ব্রয়লার চিকেন। তবে উৎপাদন ও মেয়াদোত্তীণের তারিখ আমদানি নীতিমালা অনুসারে নেই। আমদানির আগে মাংসে কোন জীবাণু বা ক্ষতিকর রাসয়নিক আছে কিনা নমুনা পরীক্ষা অনাপত্তিপত্র নিতে হয়। এটিও নেই মেজর এগ্রোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *