পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২য় সাময়িক পরীক্ষা (শশমাহী ইমতেহান) শেষে এক সপ্তাহের জন্য ছুটি শুরু হয়েছে জামিআ ইকরা বাংলাদেশে।
এই এক সপ্তাহে জামিআর বোর্ডিং, আবাসন ও অফিসের যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে।
আগামী ২২ নভেম্বর (১৯ জুমাদাল উলা) তারিখে পুনরায় মাদরাসার কার্যক্রম চালু হবে।
জামিআ ইকরার রঈসুল জামিআ, শাইখুল হাদীস মাওলানা আরীফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, “দীর্ঘদিন একটানা দারস ও তাদরীসের পর শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজন পরে একটু বিশ্রামের, পরিবারের সাথে সময় কাটানোর। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের দেশের কওমী মাদরাসাগুলো বছরে কয়েকটি ছুটির ঘোষণা করে থাকে।
এই ধারাবাহিকতায় আমরাও ২য় সাময়িক পরীক্ষার পর ১ সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেছি। আশা করি এই সংক্ষিপ্ত বিরতির পর সবাই নতুন উদ্যোম ও উদ্দীপনায় অধ্যয়ন ও অধ্যাপনা শুরু করবেন।”
আগামী ২২ নভেম্বর, শুক্রবার সূর্যাস্তের পূর্বেই সকল শিক্ষার্থীকে মাদরাসায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, দেশের কওমী মাদরাসাসমূহে বছরে সাধারণত ৩টি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। শাওওয়াল থেকে শাবান পর্যন্ত শিক্ষাবর্ষে সফর, জুমাদাল উলা ও শাবান মাসে পর্যায়ক্রমে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। বর্তমানে তাই দেশজুড়ে কওমী মাদরাসাগুলো পরীক্ষা কিংবা পরীক্ষা পরবর্তী ছুটির কাল অতিক্রম করছে।


