অনলাইনে জামিআ ইকরার ইফতেতাহী দারস শুরু
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুরু হয়েছে জামিআ ইকরা বাংলাদেশ-এর ইফতেতাহী দারস। ইতোমধ্যেই অনুষ্ঠানটি উপস্থাপনা শুরু করেছেন জামিআ ইকরার সিনিয়র মুহাদ্দিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাইয়্যিদ হুসাইনুল বান্না। কুরআন তিলাওয়াত করেছেন হাফেজ মুয়াজ বিন মারুফ। হামদ পরিবেশন করেছেন ইকরা শিক্ষার্থী আল আমীন শাহ। হিদায়াতি বয়ান পেশ করছেন মুফতী সাইফুল ইসলাম। তিনি বলেন, আমি অনেক খুশি যে, লডডাউন সত্ত্বেও আমরা হাদিসের দারস শুরু করতে সক্ষম হয়েছি।
জামিআ ইকরার দাওরায়ে হাদীসের শিক্ষার্থী মুহাম্মদ ইসমাঈল বুখারী শরীফের প্রথম দারস পাঠ করেন। এরপরই শুরু হয় জামি’আ ইকরা বাংলাদেশ এর শায়খ, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর দারস।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লাহর অনেক অনেক শুকরিয়া। এ পরিস্থিতিতেও আমরা কালা কালা বলতে পেরেছি। আলাহমুদুলিল্লাহ।
তিনি বলেন, সব অবস্থায় বাতাসের যেমন প্রয়োজন সেভাবেই ইলমও প্রয়োজন। তুমি যেখানেই থাকো, আকাশে থাকো আর বাতাসে থাকো। পাহাড়ে থাকো আর সাগরে থাকো। ইলমে ওয়াহী তোমার লাগবেই। ইলম ছাড়া চলা অসম্ভব নয়।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লাহর অনেক অনেক শুকরিয়া। এ পরিস্থিতিতেও আমরা কালা কালা বলতে পেরেছি। আলাহমুদুলিল্লাহ।
তিনি বলেন, সব অবস্থায় বাতাসের যেমন প্রয়োজন সেভাবেই ইলমও প্রয়োজন। তুমি যেখানেই থাকো, আকাশে থাকো আর বাতাসে থাকো। পাহাড়ে থাকো আর সাগরে থাকো। ইলমে ওয়াহী তোমার লাগবেই। ইলম ছাড়া চলা অসম্ভব নয়।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মানসিকভাবে আমরা সম্পর্কহীন হয়ে পড়ছি। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছ থেকে কিতাব আনতে গেলেন, তখন বনী ইসরাইল সামেরীর পূজা শুরু করে দিলো। লা মাস লা মাস অর্থাৎ স্পর্শ করো না স্পর্শ করো না, এমন এক আজাব দিয়েছিলেন আল্লাহ তাআলা। এখনও আমরা কাছে এসো না কাছে এসো না এমন এক আজাবের মধ্যে আছি। সুতরাং আজাবে গজবে সবসময় আল্লাহর কাছেই আমাদের ফিরতে হবে। ইলমের চর্চা কখনো বন্ধ হতে পারে না। শেকেল বা রূপ পরিবর্তন হতে পারে না। নামাজ যেমন কখনো বন্ধ করা যায় না। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে নামাজ পড়তেই হয়। তাই ইলমের চর্চাও আমাদের করে যেতে হবে।
তিনি বলেন, যেখানে ইলমের চর্চা হয়, হাদিসের চর্চা হয় সেখানে বৃষ্টির মতো আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে।
আল্লামা মাসঊদ বলেন, বিজ্ঞান ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয়। যদি আমরা বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। বিজ্ঞানের দুটি দিক আছে, বিজ্ঞান সত্যে পৌঁছুতে না পারলে বিভ্রান্তি ছড়ায়। সত্যে পৌঁছুতে পারলে বিভ্রান্তি লোপ পায়। ইসলামের সঙ্গে মিলে যায়।
তিনি বলেন, ওয়াহীর সূচনা সত্য থেকে। আল্লাহ থেকে। আল্লাহর কিতাব কুরআন যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। বিজ্ঞান হলো অভিজ্ঞতার আলোকে চলে। গৃক বিজ্ঞানীদের থেকে এখন বিজ্ঞান অনেক উন্নত। যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে। প্রায়োগিক দিক থেকে বিজ্ঞানের সঙ্গে কোনো সংঘর্ষ নয়।
তিনি বলেন, যে হাদিস পড়লাম, আমাদের নিয়ত যেনো ঠিক থাকে। নিয়ত পরিষ্কার ছাড়া আমরা লক্ষ্যে পৌঁছুতে পারবো না।
জামিআ ইকরা বাংলাদেশ-এর রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, আমরা কখনোই হাল দ্বারা প্রভাবিত হবো না। করোনা চলে গেলে ইনশাআল্লাহ আমরা আবারও স্বাভাবিক হবো। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দিন।
অনলাইন মাধ্যমে দারসের ব্যবস্থা করায় পাথেয় টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক মাওলানা যারওয়াতুদ্দীন সামনুনকে অভিনন্দন জানান তিনি।
জামিআ ইকরার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুর রহীম কাসেমী বলেন, এ দারসকে আমরা অবহেলার চোখে দেখবো না। অনলাইন ব্যবস্থাপনার এই সুযোগকে শুকরিয়ার মাধ্যমে গনিমত মনে করতে হবে।আগ্রহের সঙ্গে অনলাইন দারস করবো ইনশাআল্লাহ। সবধরনের চিন্তাকে পরিহার করে আমরা দারসে বসবো।
জামিআ ইকরার সিনিয়র মুহাদ্দিস মুফতী ফয়জুল্লাহ আমান শিক্ষার্থীদের আদবের সঙ্গে দারসে বসার নির্দেশনা পেশ করেন।
উল্লেখ্য, ‘জামি’আ ইকরা বাংলাদেশ’ তার ১১তম বছরে পদার্পণ করতে যাচ্ছে। ১৪৪১-৪২ হিজরীর শিক্ষাবর্ষে এসে সারা বিশ্বের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মত ‘জামি’আ ইকরার বাংলাদেশের’ একাডেমিক কার্যক্রমও বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে থমকে গিয়েছে। তবে ইতিমধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
বুধবার সকাল ১১ টায় ‘জামি’আ ইকরা বাংলাদেশ’ এর ইফতিতাহী মজলিস Iqra Multimedia এই আইডি থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এতে বুখারী শরীফের ইফতিতাহী দরস প্রদান করবেন জামি’আ ইকরা বাংলাদেশ এর শায়খ, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. এবং সভাপতির বক্তব্য প্রদান করবেন জামি’আ ইকরা বাংলাদেশ এর রঈস, আল্লামা আরীফ উদ্দীন মারুফ দা.বা.। এছাড়াও জামি’আর অন্যান্য আসাতিযায়ে কেরাম অংশগ্রহণ করবেন।
যে লিঙ্কে পাবেন ইকরার অনলাইন দারস
https://www.facebook.com/iqra.multimedia.31/videos/584768362176326/


