পাঁচ দফা দাবিতে ক্ষোভে উত্তাল হাটহাজারী মাদরাসা

পাঁচ দফা দাবিতে ক্ষোভে উত্তাল হাটহাজারী মাদরাসা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাঠে বিক্ষোভ করছে হাটাহাজারী মাদরাসার শিক্ষার্থীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর দারুল উলূম হাটহাজারীর ছাত্ররা জামিয়া ময়দানে এ বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন রকমের স্লোগানে উত্তাল করে তোলে পুরো মাঠ। বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষ থেকে মাদরাসার মাইকে বেশকিছু পাঁচটি দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো-

এক. মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদরাসা থেকে বহিষ্কার করতে হবে।

দুই. ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে।

তিন. শায়খুল হাদিস আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে।

চার. উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শুরার নিকট পূর্ণ ন্যস্ত করতে হবে।

পাঁচ. বিগত শুরার হক্কানী আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।

এ সময় ছাত্ররা প্রশাসনের উদ্দেশে বলেছে, আমাদের আন্দোলন মাদরাসার অভ্যন্তরীণ বিষয়। তাই এ বিষয়ে আপনারা হস্তক্ষেপ করবেন না। মাদরাসার শুরা সদস্যগণ এসে দাবী না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে বলে তারা জোর দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *