পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন

পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন

পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটের কামারগাঁও পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো সিলেট। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তাক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখানে আট থেকে ১০টি ট্রান্সফার্মার রয়েছে। ট্রান্সফার্মারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে।

এটি ৩৩ কেভির বিদ্যুৎ কেন্দ্র। আগুনে বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ছে।

সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’

তিনি আরও জানান, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল।

সিলেটের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কুবাদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

এটি ৩৩ কেভির বিদ্যুৎ কেন্দ্র। আগুনে বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *