পাকিস্তানি পণ্যে ২০০শতাংশ শুল্ক বাড়িয়েছে ভারত

পাকিস্তানি পণ্যে ২০০শতাংশ শুল্ক বাড়িয়েছে ভারত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানি পণ্যের ওপর ২০০শতাংশ শুল্ক বাড়িয়েছে ভারত। কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় এই পাকিদের উপর এই কঠোরতায় পৌঁছলো ভারত। দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি এক বিবৃতিতে এই তথ্য জানান। খবর এনডিটিভির ।

কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন এর তকমা ইতিমধ্যে ফিরিয়ে নিয়েছে। এবার এক ধাপে পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বাড়াল।ভারত এবং পাকিস্তানের মধ্যে বছরে প্রায় দুই বিলিয়ন ডলারের ব্যবসা হয়। তবে এর মধ্যে ভারতের রপ্তানীর পরিমাণ-ই বেশি।

পাকিস্তানে ভারত সবজি-লোহা থেকে শুরু করে রাসায়নিক দ্রব্যসহ আরো নানা কিছু রপ্তানি করে। অন্য দিকে পাকিস্তানও কিছু জিনিস পাঠায়।

এদিকে কাশ্মীরের সাম্প্রদায়িক হামলার সঙ্গে যে পাকিস্তান জড়িয়ে আছে তা বোঝাতে তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ শুরু করল দিল্লি। দেশ ও বিদেশের বিভিন্ন মঞ্চে এই তথ্য প্রমাণ গুলি তুলে ধরা হবে বলে জানানো হয়।

গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে জঙ্গিদের হামলায় ৪২ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।

উল্লেখ্য, কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কাফেলার উপর হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি। এই হামলাকে ঘৃণ্য ও জঘন্য বলে মন্তব্য করেছেন তিনি।

মাওলানা মাদানি মিডিয়ায় দেয়া তার এক এক প্রেস বিবৃতিতে বলেছেন এটা সন্ত্রাসী, অমানবিক,ঘৃণিত ও কাপুরুষের মত কাজ হয়েছে যা কখনোই জেহাদ হতে পারে না।

হিন্দুস্তানের সমস্ত ন্যায়প্রিয় নাগরিক এই ভয়ানক ঘটনায় মৃতদের প্রতি অত্যন্ত দুঃখ, শ্রদ্বা নিবেদন এবং সন্ত্রাসীদের প্রতি প্রচুর ঘৃণা প্রকাশ করছে। আমরা সবাই মৃত এবং শোকার্ত পরিবারগুলোর সঙ্গে কোন ভেদাভেদ ছাড়াই কাঁধে কাঁধে মিলিয়ে আছি।

মাওলানা মাদানি বলেছেন, এই সন্ত্রাসী কাজে কাশ্মীরে শান্তি স্থাপনকে আরও সঙ্কটপূর্ণ করে তুলল। কিন্তু আমাদের কখনই নিরাশ হলে চলবে না। বরং শান্তি স্থাপন ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই প্রতিটি স্তরে পুরো শক্তির সঙ্গে জারি রাখতে হবে।

কিছুদিন আগে ভারতের জওহর লাল নেহরু ইউনিভার্সিটিতে ‘ইসলামি আতঙ্কবাদ’ শিরানামের উপর চালু হতে যাওয়া কোর্সের চরম সমালোচনা করেছেন ভারতের শক্তিশালী দল জমিয়তে উলাময়ে হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যেদ মাহমুদ মাদানি।

এর প্রেক্ষিতে মাওলানা মাদানি- ভারতের শিক্ষামন্ত্রী, ইউনিভার্সিটির চ্যন্সেলর, প্রফেসর এইম জি কুমার এবং চ্যান্সেলর শ্রী, জী, কুমার স্বরস্বতী বরাবর চিঠি লিখে সতর্ক করে বলেন, আতঙ্কবাদিতাকে ইসলামের সঙ্গে মিলানো একটি ঘৃণ্য চক্রান্ত এবং ইসলাম ধর্মের অবমাননা। যা কোনওভাবেই মেনে নেয়ার নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *