পাকিস্তানে কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

পাকিস্তানে কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের করাচির একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার (২৭ আগস্ট) করাচি শহরের পশ্চিম অংশে একটি বহুতল রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সময় কারখান অধিকাংশ জানালাই বন্ধ ছিল। কিছু শ্রমিক সেখানেই আটকা পড়ে মারা যান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মুবিন আহমেদ বলেন, কারখানাটিতে প্রবেশের একটিমাত্র পথ রয়েছে এবং সেটি দিয়েই সবাই বেরও হন। আগুন লাগার সময় ছাদে উঠার দরজাও বন্ধ ছিল। ফলে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আলজাজিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *