পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল স্কুলে পবিত্র কুরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে দেশটির প্রাদেশিক সরকার। বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে বলে উল্লেখ করে খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
পাকিস্তানি সংবাদপত্রের বরাত দিয়ে ভারতের জিও নিউজ জানায়, পাঞ্জাবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পবিত্র কুরআনের নাজেরা তেলাওয়াত বাধ্যতামূলক করা হয়েছে পাঠ্যসূচিতে। ২০১৭ সালে স্কুলের এই স্তরে কুরআনের নাজেরা বাধ্যতামূলক করেছিল পাঞ্জাব সরকার।
এবার স্কুলের দ্বিতীয় স্তর তথা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পবিত্র কুরআনের তর্জমা বাধ্যতামূলক করা হয়েছে। এখন এই স্তরের পাঠ্যসূচিও এই নির্দেশনা অনুযায়ী, প্রস্তুত করার উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে গত বছর পাকিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআনের অনুবাদ শিক্ষা দেয়ার প্রস্তাব অনুমোদন করে দেশটির জাতীয় সংসদ। সর্বসম্মতভাবে পাসও হয় প্রস্তাবটি।


