পাকিস্তানে পেট্রল-ডিজেলের দাম বাড়লো ৩০ রুপি

পাকিস্তানে পেট্রল-ডিজেলের দাম বাড়লো ৩০ রুপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে একলাফে পেট্রল ও ডিজেলের দাম ৩০ রুপি করে বাড়ালো দেশটির সরকার। ফলে পাকিস্তানের ইতিহাসে এক ধাক্কায় সর্বাধিক দাম বৃদ্ধির নজির তৈরি হয়েছে।

স্থানীয় সময় (২৭) শুক্রবার মধ্যরাত থেকে সরকারের ঘোষিত নতুন এ দাম কার্যকর করা হয়েছে।

জানা গেছে, পাকিস্তানে নতুন দাম অনুযায়ী প্রতিলিটার পেট্রলের দাম এখন ১৭৯ দশমিক ৮৬ পাকিস্তানি রুপি, ডিজেলের দাম ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন তেল লিটারপ্রতি ১৫৫ দশমিক ৫৬ রুপি।

এর আগে বৃহস্পতিবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে পেট্রল-ডিজেলে দাম বাড়ার ঘোষণা দেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। সেসময় তিনি বলেন, মধ্যরাত থেকে যাবতীয় পেট্রোলিয়াম পণ্যের দাম ৩০ রুপি করে বাড়ানো হচ্ছে।

ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (আইএমএফ) সঙ্গে ছয় বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা ফের চালু করতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরদিনই এমন সিদ্ধান্ত পাকিস্তান সরকারের। পাকিস্তানের অর্থমন্ত্রী দাবি করে বলেন যে, জ্বালানি তেলের উপর থেকে যতক্ষণ না ভর্তুকি তোলা হচ্ছে, ততক্ষণ কোনও সাহায্য মিলবে না। সূত্র: জিও নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *