পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাসে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চীনের ৯ জন প্রকৌশলী রয়েছে।
চীনা নাগরিকবাহী বাসে হামলার খবর পেয়ে নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝৌ লিজিয়ান সংবাদ সম্মেলনে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনার দ্রুত স্বচ্ছ তদন্তের দাবি জানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রত্যন্ত অঞ্চলে বাসটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটিতে করে ৩০ চীনা প্রকৌশলী কোহিস্তানের দিকে যাচ্ছিল।
আল-জাজিরার ওই প্রতিবেদনে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ মহাপরিদর্শক মোয়াজ্জম জাহ আনসারীর বরাত দিয়ে বলা হয়েছে, হঠাৎ করেই বাসে বিস্ফোরণ ঘটে। বাসটিতে হামলা কিংবা কোনো রাখা হয়েছিল কিনা, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সূত্র: আল-জাজিরা


