পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৯

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৯০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে পেশোয়ারের পুলিশ লাইন এলাকার ওই মসজিদে যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন যোহরের নামাজ চলছিল সেখানে। সাধারণত ৪০০ থেকে ৫০০ মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ওই মসজিদে যোহরের নামাজের সময় ২০০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখাপাত্র মোহাম্মদ আসিম।

ঘটনাস্থল থেকে ডনের প্রতিবেদক জানিয়েছেন, শক্তিশালী বিস্ফোরণের ধাক্কায় মসজিদ ভবনের একাংশের দেওয়াল ধসে গেছে এবং নামাজের জামাতে সারা সামনের সারিতে ছিলেন তাদের অনেকেই সেই ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছেন।

ধ্বংসস্তুপে আটকে পড়াদের উদ্ধার করতে ইতোমধ্যে পুলিশ- সামরিক বাহিনী- বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের সদস্যদের পাশপাশি তৎপরতা শুরু করেছেন সাধারণ লোকজনও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *