পাকিস্তানে সেনাবাহিনীর হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ

পাকিস্তানে সেনাবাহিনীর হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। হাসপাতালটিতে জইশ-ই-মুহম্মদের প্রধান মাসুদ আজহার ভর্তি ছিলেন বলে খবরে বলা হয়েছে। কোয়েটার এক মানবাধিকার কর্মীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএনআই।

আহসান উল্লাহ মিয়াখাইল নামের ওই মানবাধিকার কর্মী তার টুইটারে দাবি করেছেন, পাকিস্তান সেনাবাহিনী এই ঘটনা মিডিয়াতে প্রকাশ না করার জন্য সাংবাদিকদের কড়া নির্দেশ দিয়েছেন।

এছাড়া তিনি ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, একটি বিল্ডিং থেকে কালো ধোঁয়া উড়ছে এবং এর আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছে।

আরেক টুইটার ব্যবহারকারী হাসপাতালের ভয়াবহ বিস্ফোরণকে হামলা বলে দাবি করেছেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে এনিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।

সূত্র : ইন্ডিয়া টুডে, ফার্স্ট পোস্ট, এএনআই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *