পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল স্বাভাবিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

মহিউদ্দিন রাসেল বলেন, হঠাৎ করেই মাঝ পদ্মায় সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এসময় মাঝ নদীতে নোঙরে থাকা দুটি ফেরি ঘাটে ভিড়ে যানবাহন আনলোড করেছে।

আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৪ শতাধিক সাধারণ পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। বর্তমানে ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী নৌপথ পারাপার শুরু হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *