পাঠ্যবইয়ে কেন স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্তি নয় জানতে চেয়ে রুল

পাঠ্যবইয়ে কেন স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্তি নয় জানতে চেয়ে রুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্রের অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পাঠ্যবইয়ে কেন তা অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রবিবার (১৩ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়।

আইনজীবী নাহিদ সুলতানা যুথী আদালতে রিটের ওপর শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে গত ২ ডিসেম্বর হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। রিট আবেদনে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *