পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার মীরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হল রঘুরামপুর গ্রামের সালাউদ্দিনের মেয়ে জান্নাত (২) ও তার আপন ভাই মহিউদ্দিনের ছেলে ইয়াছিন (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল জান্নাত ও ইয়াছিন। এ সময় সকলের অগোচরে তারা পাশের একটি ডোবাতে পরে যায়। বাড়ির লোকজন পানিতে ডুবন্ত অবস্থায় তাদেরকে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


