পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শনিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরি জয়দা খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।

মৃত দুই শিশু হলো ওই এলাকার উজ্বল মিয়ার মেয়ে তাইয়্যাবা (৫) ও বগারবাজার এলাকার রাকিবুলের মেয়ে রিমি (৬)। সম্পর্কে তারা খালাতো বোন।

ওসি জানান, রিমি তার খালাতো বোন তাইয়্যাবার বাড়িতে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে তারা বাড়ির পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে পুকুরে গোসলে নেমে ডুবে যায় তারা।

পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *