পাবনায় আল জাজিরার বিরুদ্ধে বিক্ষোভ

পাবনায় আল জাজিরার বিরুদ্ধে বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাবনা জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন সম্প্রতি কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কাযার্লয়ের সামনে এসে সমাবেশ করে।

বিক্ষোভে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী, পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পথসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভার নবনির্বাচিত মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ভিপি আব্দুল আজিজ, সহ-সভাপতি রফিকুল ইসলাম রুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজ্লু ইসলাম প্রমুখ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *