পাবনায় গুঁড়িভর্তি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত

পাবনায় গুঁড়িভর্তি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত

পাথেয় রিপোর্ট : দুর্ঘটনায় নিহত হওয়া যেন নিত্যকার সংবাদ হয়ে দাঁড়িয়েছে এখন। প্রতিদিনই ঝড়ছে প্রাণ। মৃত্যু হচ্ছে হরহামেশাই। রোববার পাবনার সদর উপজেলায় কাঠের গুঁড়িভর্তি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন।

০২ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নুরপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, কাঠের গুঁড়িভর্তি ট্রাকটি কাঁচপাড়া থেকে বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিল। উপজেলায় নুরপুর বাইপাস এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত ও আহত হয়েছেন একজন।

আহত শ্রমিককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *