পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের দাবি হাস্যকর : কাদের

পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের দাবি হাস্যকর : কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি ● বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবিকে হাস্যকর ও উদ্ভট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল ও তার দল কোন ক্ষমতা বলে, কোন আইনের বলে একটা নির্বাচিত বৈধ সরকারের পদত্যাগ চানÑ এটা আমি জানতে চাই। এ ধরনের দাবি হাস্যকর, উদ্ভট ও ব্যর্থ দলের প্রলাপ ছাড়া আর  কিছুই না।  বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় টাচ অ্যান্ড গো পদ্ধতির দুইটি লেনের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, আমরা জনগণের ইচ্ছায় ক্ষমতায় এসেছি, নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছায় থাকবো; জনগণ না চাইলে চলে যাবো। কিন্তু সংবিধানের বাইরে কিছুই হবে না।  নির্বাচনের মাধ্যমে আমরা এসেছি,  আরেকটা নির্বাচন হবে। সেই  নির্বাচনে যদি  জনগণ আমাদের না চায়, আমরা থাকবো না। বিএনপির ইচ্ছায় আমরা ক্ষমতায় আসিনি, বিএনপির ইচ্ছায় পদত্যাগ করবোও না। বরং ব্যর্থ নেতৃত্বের দায়ে  বিএনপির নেতাদেরই পদত্যাগ করা উচিত। মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলেছে।

নেগেটিভ পলিটিক্স করতে করতে। বিএনপির তৃণমূলে নেতাকর্মীরা আজকে হতাশ,  তাদের নেতাকর্মীরা এই ব্যর্থ নেতৃত্বের পদত্যাগ চায়। ফখরুল সাহেবই পদত্যাগ করুক, তারই পদত্যাগ করা  উচিত।  কারণ তিনি এ যাবতকালে দলের দায়িত্ব নেয়ার পর  ১০ মিনিটের জন্য একটি আন্দোলন  দেখাতে পারেননি।  কাজেই ব্যর্থ নেতৃত্বেরই আগে পদত্যাগ করা উচিত। ব্যর্থরাই সব সময় এ ধরনের প্রলাপ বকে। তিনি বলেন, আগাম নির্বাচন আগাম রসিকতা ছাড়া কিছুই নয়। দেশে আগাম নির্বাচনের কোন অবকাশ নেই। ওবায়দুল কাদের বলেন, একটা নির্বাচিত সরকার, আপনারা (বিএনপি) নির্বাচনে আসেননি বলে, নির্বাচন কি অবৈধ। ২০১৪ সালের ৫ জানুয়ারি  নির্বাচন যদি  অবৈধ হতো; ঢাকায় ১৩৯ দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, পার্লামেন্টের প্রতিনিধিদের নিয়ে কিভাবে আইপিইইউ সস্মেলন ঢাকায় হলো?  আইপিইইউ সস্মেলন বাংলাদেশের গণতন্ত্রের জন্য সু-খবর।  দুনিয়ার সব গণতান্ত্রিক দেশের  যদি আমাদের পার্লামেন্ট ও নির্বাচন  নিয়ে কোনও সংশয় থাকতো। তবে আইপিইইউ সস্মেলন কি করে আমাদের দেশে হলো। সেই প্রশ্ন মির্জা ফখরুল ইামলাম আলমগীরের কাছে রাখতে চাই?  কি করে বাংলাদেশের স্পিকার আইপিইইউ সম্মেলনের প্রেসিডেন্ট নির্বাচিত হলো?  কি করে কমনওয়েলথ পালামেন্ট অ্যাসোসিয়েশনের মতো প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হতে পারেন এই প্রশ্নও রাখতে চাই ফখরুল সাহেবের কাছে। ওবায়দুল কাদের বলেন,  এবার ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ফিরতি ঈদযাত্রাও স্বস্তিদায়ক হয়েছে।

তিনি বলেন, অন্যান্য বছেরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা ও মৃত্যৃ হার অনেক কম হয়েছে। পত্রপত্রিকা ও পুলিশের রিপোর্ট অনুযায়ী ২৫ থেকে ৩০ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এটাই বা হবে কেন? আমাদের চেষ্টা থাকবে,  ২০২০ সালের মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বেঁধে দেয়া সময়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকের নিচে নামিয়ে আনার। সেই টার্গেটকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক বিভাগের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সবুর, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনাম আহেমদ, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবু নাসেরসহ সড়ক ও  জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *