পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) এই সেনা কর্মকর্তাকে মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অপরদিকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্রবাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
/এএ


