পিএসজিকে উড়িয়ে দিলো বায়ার্ন

পিএসজিকে উড়িয়ে দিলো বায়ার্ন

ক্রীড়া ডেস্ক : ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে পিএসজিকে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে ৩-১ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন।

ম্যাচের ৩১ মিনিটে কেভিন রিমানের বাড়িয়ে দেয়া বল থেকে গোল করে পিএসজিকে এগিয়ে নেন তিমোথি ওয়েহ। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পিএসজি। তবে বিরতির পর পিএসজি তাদের খেলার ছন্দ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৬০ মিনিটে কর্নার থেকে আরিয়েন রোবেনের ক্রসে হেড দিয়ে জিয়ানলুইজি বুফনকে পরাস্ত করেন জাভি মার্টিনেজ। ৬৬ মিনিটে বুফনকে তুলে নিয়ে রেমি দেশকাম্পসকে নামায় পিএসজি। রেমি মাঠে নামার ২ মিনিটের মধ্যে গোল হজম করেন। ৬৮ মিনিটে তাকে পরাস্ত করে বায়ার্নকে এগিয়ে নেন রেনাটো সানচেজ। এ সময় ফ্রি কিক থেকে গোল করেন রেনাটো। আর ৭৮ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলেন জসুয়া জির্কজি।

এবারের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ষষ্ঠ আসরে ইংল্যান্ডের ৬টি, ফ্রান্সের ২টি, জার্মানির ২টি, ইতালির ৪টি, পর্তুগালের ১টি ও স্পেনের ৩টি ক্লাব অংশ নিতে যাচ্ছে। মোট ১৮টি ক্লাব ২০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ১১টি দেশের ২২ ভেন্যুতে একে অপরের মুখোমুখি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *