পুরুষ ৮৩.৯২ মহিলা ৭৮.৯৩; পাশ করেনি ৩৯৮০ জন

পুরুষ ৮৩.৯২ মহিলা ৭৮.৯৩; পাশ করেনি ৩৯৮০ জন

নিজস্ব প্রতিবেদক : দাওরায়ে হাদিসে (মাস্টার্স) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পুরুষদের পাশের হার ৮৩.৯২ এবং মহিলাদের পাশের হার ৭৮.৯৩। মোট ৩৯৮০ জন শিক্ষার্থী পাশ করতে পারেনি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টায় কওমি মাদরাসা শিক্ষা কমিশন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করে।

এ বছর দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পুরুষ ১৫১৮৩ মহিলা ৪১০১। পুরুষদের মধ্যে পাশ করেনি ৩০০৪ জন আর মহিলাদের মধ্যে পাশ করেনি ৯৭৬ জন।

 

একনজরে ফলাফল

মুমতাজ  :  ৭৮৬ (পুরুষ ৭৪৬ মহিলা ৪০)

জায্যিদ জিদ্দান : ৩৬২৬ (পুরুষ ৩১১৬ মহিলা ৫১০)

জায়্যিদ : ৫৪৮৪ (পুরুষ ৪৩৩১ মহিলা ১১৫৩)

মাকবুল : ৫৪০৮ (পুরুষ ৩৯৮৬ মহিলা ১৪২২ জন)

দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফল প্রকাশ, পাশের হার ৮২.৮৫

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *