পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীতে নিহত ৩

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীতে নিহত ৩

পাথেয় রিপোর্ট : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারীসহ তিনজন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে ও সোমবার দিবাগত রাতে ভাটারায় এ দুর্ঘটনা দুটি ঘটেছে।

নিহতরা হলেন- নৈশ প্রহরী কবির হোসেন (৪৫), চা দোকানদার শাহীন (৪২) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৪০)। এদের মধ্যে কবিরের বাড়ি বাগেরহাটে এবং শাহিনের বাড়ি পিরোজপুর জেলায়। দুজনই ভাটারা এলাকায় থাকতেন।

এ ব্যাপারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়ে মালিবাগ-মৌচাক সড়কে পড়েছিলেন। আশপাশের লোকজন ভোরে গুরুতর অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসেন। পরে সকাল ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, সোমবার দিবাগত রাতে বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চা দোকানদার শাহীন ও নৈশ প্রহরী কবিরের মৃত্যু হয়।

তিনি জানান, ঘাতক বাসটি জব্দ করা হলে চালক-হেলপার পালিয়ে গেছেন। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *