পাথেয় ডেস্ক : ভাটকল: গত ২৭ জুন আজাদ নগর বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ছাত্রদের সম্মানে উদ্বোধনী সভার আয়োজন করে আযাদনগর ফ্রেন্ডস এসোসিয়েশন (আনফা)। আনফার শিক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এ সভা ২৭ জুন রাত আটটার পরে অনুষ্ঠিত হয়। সেখানে নয় জন শিক্ষার্থীকে তারা সংবর্ধনা দেয়।
অনুষ্ঠানে মাওলানা আব্দুল আলিম খতিব নদভী শিক্ষার গুরুত্ব এবং আলেম-উলামার সম্মান ও মর্যাদা বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, কোনও শিক্ষাই আসলে ছোট নয়। সারা পৃথিবীতে কোনও আলেম কখনোই নিজের বেকারত্বের অভিযোগ করেনি। অথচ অন্যদিকে এক রিপোর্ট অনুযায়ী শুধু ইন্ডিয়াতেই ইঞ্জিনিয়ার, ডাক্তারসহ অন্যান্য পেশার চারকোটি বেকার আছে।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মকবুল সাহেন নদভী, ভাইস প্রিন্সিপাল শাফে শাবেন্দারী পাটেল এবং আনফার প্রেসিডেন্ট মাওলানা ইলিয়াস হুসেইনসহ অনেক গুণীজন।

গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : উর্দু ডেইলি আখবার ও আফকার
সম্পাদনা : মাসউদুল কাদির


