পেঁয়াজ ৬০ কারওয়ান বাজারে, ১২০ হাতিরপুলে

পেঁয়াজ ৬০ কারওয়ান বাজারে, ১২০ হাতিরপুলে

পেঁয়াজ ৬০ কারওয়ান বাজারে, ১২০ হাতিরপুলে

পাথেয় রিপোর্ট : পেঁয়াজ কারওয়ান বাজারে ষাট টাকা হলেও ১২০ টাকা হাতিরপুলে। কয় মিনিটের পথ, কিন্তু দাম বাড়ে দূরের পথের মতোই। অসম্ভব উটের পিঠে চড়ে বসেছে দেশের বাজার তা হলফ করেই বলা যায়। এটা স্পষ্ট যে পেঁয়াজের বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই। রাজধানীসহ সারাদেশে বাজারভেদে পেঁয়াজ ইচ্ছেমাফিক দামে বিক্রি হচ্ছে। পাতাসহ পেঁয়াজ বিক্রির ক্ষেত্রেও একই চিত্র।

শুক্রবার সকালে সরেজমিন রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, পাতাসহ পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রচুর সরবরাহ রয়েছে এই পেঁয়াজের। বিক্রেতারা জানান, মুনাফার আশায় পেঁয়াজ পরিপক্ক হওয়ার আগেই জমি থেকে তুলে বিক্রি করে দেয়া হচ্ছে। আর পরিপক্ক পেঁয়াজ প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজার থেকে পাইকারি দামে পেঁয়াজ কিনে অনেক ব্যবসায়ী বিভিন্ন পাড়া-মহল্লায় নিয়ে বিক্রি করছেন। তবে কারওয়ান বাজারের চেয়ে অনেক বেশি দামে তারা বিক্রি করছেন। এসব দেখভালের জন্য সিটি কর্পোরেশন ও খাদ্য মন্ত্রণালয়ের অধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে বাজার নিয়ন্ত্রিত হচ্ছে না।

শুক্রবার সকালে বাজার ঘুরে দেখা যায়, পাতাসহ যে পেঁয়াজ কারওয়ান বাজারে ৫৮-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই একই পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে হাতিরপুল বাজারে বিক্রি হচ্ছে। শুধু হাতিরপুল বাজারই নয়, বিভিন্ন পাড়া-মহল্লার ভ্যানগাড়ি ও দোকানেও পেঁয়াজের দামে পার্থক্য দেখা যায়।

বাজারে নতুন আসা দেশি পেঁয়াজ কারওয়ান বাজারে প্রতি কেজি ২০০ টাকা, পুরোনো পেঁয়াজ ২২০- ২৪০ টাকা ও মিশরের পেঁয়াজ ৬০ টাকা বিক্রি হচ্ছে। রাজধানীর অন্যান্য বাজার ও ফুটপাতের দোকানিরা সেই পেঁয়াজ ৩০-৫০ টাকা বেশি দামে বিক্রি করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *